1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটার উদ্বোধন করলেন এমপি সাইফুজ্জামান শিখর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ

মাগুরায় কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটার উদ্বোধন করলেন এমপি সাইফুজ্জামান শিখর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ২৯৫ বার

মোঃ সাইফুল্লাহ : মাগুরার সদর উপজেলায় কৃষি ভর্তুকির মাধ্যমে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের মাধ্যমে চলতি মৌসুমের বোরো ধান কাটার কার্যক্রম উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আল হাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
৪মে সোমবার সদরের নিশ্চিন্তপুরের কৃষক আরব আলীর জমিতে এ ধান কাটা কার্যক্রমের উদ্বোধন হয়। মেশিনটি নিশ্চিন্তপুর গ্রামের কৃষক হেমায়েত আলী ভর্তুকির মাধ্যমে পেয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, মাগুরাতে আগে থেকেই ১১টি কম্বাইন্ড হার্ভেস্টার ম্যাশিন আছে। এ বছর নতুন করে আরো ৭টি ম্যাশিন যুক্ত করা হয়েছে। প্রত্যেকটি মেশিনের মাধ্যমে ঘন্টায় ১ একর জমির ধান কাটা সম্ভব। এতে করে শ্রমিক সংকট দুর করার পাশাপাশি শতকরা ৩ ভাগ খরচ সাশ্রয় হয়। ২০ লাখ টাকার প্রতিটি মেশিনের মোট মুল্যের শতকরা ৫০ ভাগ সরকারিভাবে ভর্তুকি দেয়া হয়েছে। মেশিন মালিকর এটির ভাড়া ভিত্তিতে বিভিন্ন কৃষকের ক্ষেতের ধান কাটবেন।
স্থানীয় কৃষকরা জানান, প্রতি এক একর জমির ধান ৪ হাজার টাকা ভাড়া দিয়ে তারা কাটতে পারছেন। এতে অতি অল্প সময়ে দিনমজুর লাগিয়ে ধান কাটার খরচের চেয়ে ৫০ শতাংশ কম খরচে ধান কাাটতে পারবো আমরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net