1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাত পা বেঁধে ৫ জনকে ফেনী নদীতে ফেলে দিয়েছে বিএসএফ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

হাত পা বেঁধে ৫ জনকে ফেনী নদীতে ফেলে দিয়েছে বিএসএফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪০০ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :

বাংলাদেশে পুশইনের অংশ হিসেবে এবার ভারতের হরিয়ানা থেকে ধরে এনে হাত পা বেঁধে নারী-শিশুসহ পাঁচজনকে ত্রিপুরা সীমান্তের ফেনী নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রামগড়ের সীমান্তবর্তী ফেনীর সোনাইপুল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদের প্রশাসনের হেফজতে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, উমেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫), তিন কন্যা সন্তান সুমাইয়া (৮), রুম্পা (১২) ও রুমি (১৫)।

রাতভর নদীর পানিতে ভেসে ভোরে ফেনী নদী সংলগ্ন বাংলাদেশ সীমান্তে পৌঁছান বলে ভাষ্য ভুক্তভোগীদের।রামগড় সীমান্তবর্তী ফেনীর কূল গ্রামের বাসিন্দা মাসুদ রানা বলেন, সকাল ৬টার দিকে ভেজা কাপড়ে নারী ও শিশুসহ ওই পাঁচজনকে দেখতে পেয়ে বিজিবিকে খবর দেওয়া হয়। পরে মহামুনি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এসে তাদের আটক করে।

ভুক্তভোগী উমেদ আলী বলেন, আমরা হরিয়ানায় শ্রমিকের কাজ করতাম। রাতে ভারতীয় সিআইডির লোকজন গিয়ে বাড়ী থেকে আমাদের ধরে এনে বিএসএফের হাতে তুলে দেয়। বিএসএফ আমাদের হাত পা বেঁধে নদীতে ফেলে দেয়। বাংলাদেশের তীরে পৌঁছানোর পর গ্রামবাসী আমাদের উদ্ধার করে। এ সময় সঙ্গে থাকা মোবাইল, টাকা পয়সা, কাগজপত্র সবকিছুই কেড়ে নিয়েছে বিএসএফ।

রামগড় উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত জাহান তুহিন বলেন, মানবিক কারণে তাদের পাঁচজনকে রামগড় হাই স্কুলে বিজিবি ও পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তারা বাংলদেশি বলে দাবি করছে। বিষয়টি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গত ৬ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৮১ জনকে বাংলাদেশে পুশইন করে ভারতীয় বিএসএফ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net