1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ট্রাইবুনালে জুলাই আন্দোলনের মামলার বিচার শুরু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল কুমিল্লা সিটি স্কুলে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে গণমিছিল অনুষ্ঠিত  একদলীয় শাসনের চেষ্টা করছে সরকার -মুহাম্মদ হাফিজুর রহমান কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর উত্তরা প্রেস ক্লাবে কানাডা বিএনপি সাধারণ সম্পাদকের পরিদর্শন ও মরহুম সাকিবুল হাসানের পরিবারকে অনুদান ঘোষনা সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাফে জলতরঙ্গে দোয়া মাহফিল মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার! স্বামী আহত

ট্রাইবুনালে জুলাই আন্দোলনের মামলার বিচার শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৬০ বার

নিজস্ব প্রতিবেদক :

গত বছরের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে ঢাকার চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

এর মধ্য দিয়ে জুলাই আন্দোলনের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো বলে জানান প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম।

রোববার বেলা ১১টার দিকে প্রসিকিউশন দল ট্রাইব্যুনালে জুলাই-আগস্টে হত্যার ঘটনায় এই প্রথম কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করল।

চানখাঁরপুলে দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাসসহ জুলাই আন্দোলনে ছয়জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনকে আসামি করে গত ২১ এপ্রিল পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা।

গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো: ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়াকে পুলিশ হত্যা করে বলে অভিযোগ দায়ের করা হয়।

এই ছয়জনকে হত্যার ঘটনায় আটজনের মধ্যে গ্রেফতার আছেন ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো: সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। তাদের আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net