1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন সম্পন্ন  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন সম্পন্ন 

সেলিম উদ্দিন
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৯৮ বার

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে রবিবার (২২ জুন) বিকাল সাড়ে তিনটায় ঈদগাঁও পাবলিক হল মিলনায়তনে।

আনোয়ার হোছাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ:মিসবাহ উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়ত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি হুমায়ুন সিকদার, সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, সাংগঠনিক সম্পাদক মাছউদুর রহমান, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, ইসলামপুর সভাপতি সাবেক ছাত্রনেতা সাহাব উদ্দিন, সেক্রেটারি আলা উদ্দিন, জালালাবাদ সভাপতি সোলায়মান মোর্শেদ, হেলাল উদ্দিন, সাংবাদিক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আল নোমান, সাংবাদিক আতিকুর রহমান মানিক,সাংবাদিক হাফেজ বজলুর রহমান ও সাংবাদিক আজিজুর রহমান রাজু।

উপস্থিত ছিলেন উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি মনছুর আলম, সাংবাদিক ইসতিয়াক হাদি, সাংবাদিক আবু বক্কর চৌধুরী,সাংবাদিক রবিউল আলম, সাংবাদিক সেলিম আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল গণমাধ্যম কর্মী ঐক্যবদ্ধ হলে দেশ ও এলাকার জনগণের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা যায়। জুলাই বিপ্লব পরবর্তী যে সুযোগ এসেছে তা সময় থাকতে‌ কাজে লাগাতে হবে।

সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গণমাধ্যম কর্মীদের সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে আদর্শ সাংবাদিকতায় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সুশিক্ষিত তরুণদের এ পেশায় সম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সাংবাদিক পরিষদ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মেয়াদ উত্তীর্ণ ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের কমিটি পুনর্গঠন করে আগামী সেশনের জন্য আনোয়ার হোছাইনকে পুনরায় সভাপতি ও মো মিসবাহ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net