1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে হামিদুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৬৪ বার

জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান।

হামিদুর বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এরপর পরবর্তীতে ভোট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে।

সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন ও আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সিইসিকে অনুরোধ জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ইশরাকদের আন্দোলনের নেতৃত্বে তাপসের ঘনিষ্ঠ আরিফইশরাকদের আন্দোলনের নেতৃত্বে তাপসের ঘনিষ্ঠ আরিফ

প্রতিনিধি দলের মধ্যে ছিলেন অপর দুই সদস্য—অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার ও এসহানুল মাহমুদ জোবায়ের।

এর আগে এদিন বেলা ১১টায় ইসি ভবনে যান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।

এদিকে মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনসহ প্রতীক ফেরত দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

গত ১ জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগের হাইকোর্টের দেয়া রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net