1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে "চৌদ্দগ্রাম-লাকসাম" সড়কে চাল বোঝাই ট্রাক উল্টে পুকুরে, রাস্তার বেহাল দশা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

নাঙ্গলকোটে “চৌদ্দগ্রাম-লাকসাম” সড়কে চাল বোঝাই ট্রাক উল্টে পুকুরে, রাস্তার বেহাল দশা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩৬২ বার

আল আমিন হৃদয়, নাঙ্গলকোট :
গতকাল ০৪/০৫/২০ খ্রি. রাতে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ের পরিকোট পূর্ব পাড়া নামক স্থানে একটি চাল বোঝাই ট্রাক রাস্তার বেহাল দশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে যায়।

জানা যায়, সরকারের ১০ টাকায় চাল কর্মসূচীর চাল বিতরণের উদ্দেশ্যে লাকসাম চাল গুদাম কর্তৃপক্ষ চট্টগ্রামের একটি ডিলার কোম্পানি থেকে ১৫ টন চাল ক্রয় করেন।গতকাল বিকাল ৫ টার দিকে এই চাল নিয়ে একটি ট্রাক লাকসামের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা করে। আনুমানিক রাত ১ টার দিকে লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের পরিকোট বেইলি ব্রীজ সংলগ্ন স্থানে রাস্তার বেহাল দশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশের একটি পুকুরে চাল বোঝাই গাড়িটি পরে যায়। তৎক্ষনাৎ ড্রাইভার এবং সহকারীকে স্থানীয় লোকজন গাড়ির ভেতর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।প্রায় ৫০ বস্তা চাল তাৎক্ষনিক অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও বাকি প্রায় ৪৫০ বস্তা চাউল পানিতে ভিজে গেছে।

খবর শুনে, নাঙ্গলকোট উপজেলা থানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন, এবং ক্রেন দিয়ে গাড়ি উদ্ধারের পরামর্শ দেন। এ বিষয়ে থানা কর্তৃপক্ষ গাড়ির মালিক এবং চাউল বিক্রেতা কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং সব রকমের আইনি সহযোগিতার আশ্বাস দেন।

এলাকাবাসী জানান,চৌদ্দগ্রাম-লাকসাম এই সড়কে প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী এবং মালবাহী গাড়ি চলাচল করে। দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশার কারণে,বিভিন্ন সময়ে আরো অনেক গাড়ি এই স্থানে দূর্ঘটনার শিকার হোন। বারবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও এ বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেন নি। তাই আমরা চাই,খুব দ্রুত এই রাস্তার সঠিক সংস্কার হোক।

বর্তমানে নাঙ্গলকোট উপজেলা পুলিশ এবং চাউল বিক্রেতা ডিলার কর্তৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় ট্রাক এবং চাউল উদ্ধারকাজ পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net