ঢাকা   ০৭:৩৬:২৮ পিএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন: পৃথিবীর অস্তিত্ব রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ জরুরি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার  গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন জবির নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মাঈন উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ২৮ই নভেম্বর আন্তর্জাতিক নাশিদ ও প্রজন্ম সম্মেলন: আয়োজনে মারকাযুত তাক্বওয়া মাদরাসা 

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৪৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলার মানুষ ইসলামী দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জীবন ও রক্ত দিয়ে গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে শুধু ক্ষমতার পালাবদলের জন্য নয়। জুলাই ঘোষণাপত্রে ২০১৩ সালের শাপলা চত্বরে ফ্যাসিস্টদের আক্রমণে শহীদদের কোনো সম্মাননা প্রদান করা হয়নি বলে আমরা নিন্দা জানাই।

বীর শহীদদের সাথে বর্তমান সরকার বেইমানী করেছে।

শনিবার (১৬ আগষ্ট) বিকালে বাঞ্ছারামপুর বড় বাজার (সরকারি কলেজ সংলগ্ন) মাঠে খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা পশ্চিম কর্তৃক আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সংস্কার ও খুনি হাসিনার বিচার ছাড়া নির্বাচন করার সুযোগ নেই। নির্বাচনের পূর্বে সংস্কার ফ্যাসিবাদদের বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড চাই।

শাপলা চত্বর, জুলাই-আগষ্টে নিহত শহীদদের উপর হামলাকারীদের দ্রুত বিচার করতে হবে। দেশ থেকে আওয়ামী ফ্যাসিবাদরা বিদায় নিয়েছে। কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই। তাদের দোসররা এখনও বিভিন্ন ক্ষমতায় বসে আছে।

বিএনপি, জামায়েত এবং এনসিপিসহ সকল সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান রেখে বলেন, আমাদের মাঝে রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ ও জাতীয় পার্টিসহ সকল ষড়যন্ত্রকারীরা যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেই লক্ষ্যে ঐকবদ্ধ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি