ঢাকা   ১০:৫৮:২১ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

২০ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়ে মত দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩২১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে নিজেদের মতামত জানাবে বিএনপি।

রবিবার (১৭ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে এবং কয়েকটি বিষয় যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।

জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে খসড়াটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে।

সনদে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

খসড়ায় উল্লেখ করা হয়েছে, কমিশন ও রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে সব প্রস্তাবে সব দল একমত নয়—কিছু সুপারিশে বিভিন্ন দলের আপত্তিও রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি