1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন দিনের নেতৃত্বের পথে সাদিক-ফরহাদ-মহিউদ্দিন: মির্জা গালিব - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত 

নতুন দিনের নেতৃত্বের পথে সাদিক-ফরহাদ-মহিউদ্দিন: মির্জা গালিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৫ বার

তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সভাপতিও ছিলেন।

সোমবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ঢাবি শিবিরের প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়ে,. জিএস প্রার্থী এস এম ফরহাদ ও এজিএস প্রার্থী মহিউদ্দিন খানের প্রশংসা করে একটি পোস্ট করেছেন। যা পাঠকদের জন্য তুলে ধারা হলো-

সাদিক, ফরহাদ আর মহিউদ্দিন—এই তিন তরুণের নাম এখন ক্যাম্পাস থেকে রাজপথে, আলোচনায় থেকে স্বপ্নে জায়গা করে নিয়েছে।

দীর্ঘদিনের স্টাডি সার্কেল, ওয়ার্কশপ আর সেমিনারে আলোচনার মধ্য দিয়ে তারা গড়ে তুলেছেন জ্ঞানের ভাণ্ডার, অভিজ্ঞতার ঝুলি এবং সাহসী নেতৃত্বের মজবুত ভিত্তি।

জুলাইয়ের উত্তাল দিনে তাদের দৃঢ়তা, দূরদর্শী পরিকল্পনা আর অসাধারণ সাহস দেশব্যাপী আন্দোলনকে রূপ দেয় নতুন ইতিহাস সৃষ্টির পথে। নাহিদ-আসিফ-হাসনাত-সারজিসদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাদিক-ফরহাদ-জোনায়েদ-রিফাত নেতৃত্ব দিয়েছেন জনতার দাবির আন্দোলনে। দলমত নির্বিশেষে মানুষ নেমেছে রাস্তায়—হাসিনার পতনের দাবিতে একত্রিত হয়েছে সবাই।

সাদিকের বিশেষত্ব হলো সমন্বয় আর ম্যানেজমেন্ট দক্ষতা। চাপের মুহূর্তেও নেতৃত্ব দিতে জানেন তিনি। ফরহাদ তুখোড় বিতার্কিক, সহজ-সোজা চিন্তার অসাধারণ ক্ষমতায় মুগ্ধ করেছেন সবাইকে। অন্যদিকে, মহিউদ্দিনের ব্যক্তিত্বে রয়েছে সারল্য আর মেধার বিরল সমন্বয়।

ডাকসু নির্বাচনে তাদের বড় সাফল্য ইনক্লুসিভিটি। শিবিরের বাইরের ছাত্র-ছাত্রীদের প্যানেলে অন্তর্ভুক্তি থেকে শুরু করে প্রতিদ্বন্দ্বী মেঘমল্লারকে হাসপাতালে দেখতে যাওয়া—সবকিছুতেই দেখা গেছে উদার নেতৃত্বের উদাহরণ। পুরো নির্বাচনী ক্যাম্পেইনে তারা হাসিমুখে ছাত্রসমাজের কাছে পৌঁছে দিয়েছে একতার বার্তা।

তাদের এই উদারতা, দক্ষতা আর গঠনমূলক দৃষ্টিভঙ্গিই বাংলাদেশ ২.০–এর ভিত্তি গড়ে তুলছে। নতুন দিনের এই তরুণ নেতাদের জন্য শুভকামনা আগামীকালের নির্বাচনে। দেশ ও মানুষের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধে তারা হয়ে উঠুক আরও সমৃদ্ধ, আরও দৃঢ়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net