ঢাকা   ১২:৩৯:২২ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী

তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে  সংবাদদাতা সহ পরবারের উপর হামলা..

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে  সংবাদদাতা সহ পরবারের উপর হামলা..

নীলফামারী সংবাদদাতা:

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ১১নং কৈমারী মডেল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৌজা ছিঁড়াবদী এলাকায় তিস্তা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। দিনে-দুপুরে ও গভীর রাতে ড্রেজার মেশিন বসিয়ে বাঁধ থেকে মাত্র ২০ ফুট দূরে বালু তোলা হচ্ছিল। স্থানীয়ভাবে এসব বালু ব্যবহার করার পাশাপাশি বাণিজ্যিকভাবেও বিক্রি করা হচ্ছিল।

প্রথমে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনকারীদের সতর্ক করে কার্যক্রম বন্ধ করেন। কিন্তু রাতের আঁধারে আবারও বালু উত্তোলন শুরু হলে বিষয়টি ৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। ইউএনও’র নির্দেশে এসিল্যান্ড ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন এবং কিছু পাইপ ভেঙে দেন। এসময় উত্তোলনকারীদের কঠোরভাবে সতর্কও করা হয়।

এরপর ক্ষুব্ধ বালু ব্যবসায়ী চক্র ইউএনওকে তথ্য দেওয়ার অভিযোগে স্থানীয় সংবাদদাতা মো. সিয়াম ইসলামকে হুমকি দেয়। তাকে হত্যার হুমকি দিয়ে হাত-পা ভেঙে দেওয়ার কথাও বলা হয়। এ ঘটনায় সিয়াম ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নিরাপত্তার কথা উল্লেখ করে পোস্ট দেন এবং জলঢাকা থানায় একটি অভিযোগও দায়ের করেন।

অভিযোগ দায়েরের মাত্র দুই দিন পর, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে দেশীয় অস্ত্র দা, কুড়াল ও লাঠি নিয়ে বালু ব্যবসায়ী চক্র সংবাদদাতা সিয়াম ইসলাম ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে সিয়াম, তার বাবা এবং ছোট ভাইসহ চারজন গুরুতরভাবে আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসকরা অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হামলায় সিয়ামের বাবার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়। তার মাথায় ২৫টি সেলাই দিতে হয় এবং একটি হাত ভেঙে যায়। সিয়ামের মাথায়ও ২২টি সেলাই দিতে হয়েছে। ছোট ভাই সিহাবও হাত ভেঙে গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, তিস্তা বাঁধ সংলগ্ন একটি ছোট্ট ঘরে সিয়াম তার পরিবার নিয়ে বসবাস করেন। তার বড় ভাই রুহুল কুদ্দুস বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এক হামলাকারীকে আটক করে। তবে বাকি আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। তাদের অভিযোগ, প্রভাবশালী একটি মহল মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছে।

জলঢাকা থানার ওসি বলেন, “এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। আসামিদের আইনের আওতায় আনা হবে এবং দোষীরা শাস্তি ভোগ করবেই।”

বর্তমানে আহত সংবাদদাতা সিয়াম ইসলাম ও তার পরিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

শ্যা/বা/তা/বা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি