1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনব্যাপী ডিজিটাল সাংবাদিকতার প্রশিক্ষণ দিয়েছে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

দিনব্যাপী ডিজিটাল সাংবাদিকতার প্রশিক্ষণ দিয়েছে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৪ বার

রবিবার,২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৮

এস কে সানি (উত্তরা ঢাকা):

রাজধানীর উত্তরায় বসবাসরত ও কর্তব্যরত গণমাধ্যম কর্মীদেরকে ডিজিটাল সাংবাদিকতার প্রশিক্ষণ দিয়েছে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট (এমটিআই)।

উত্তরার হাউজবিল্ডিংয়ের একটি রেস্টুরেন্টে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ প্রশিক্ষণের ব্যবস্থা করানো হয়।

এতে প্রশিক্ষক হিসাবে ছিলেন ভয়েস অফ আমেরিকার ফ্রিল্যান্স জার্নালিস্ট এবং ডিজিটাল মিডিয়া ট্রেইনার অমৃত মলঙ্গী। প্রশিক্ষণটির আয়োজন করেন এমটিআই এর চেয়ারম্যান এবং এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন।

এই প্রশিক্ষণে অর্ধশতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সবার সাথে সনদ তুলে দেওয়া হয়।

এসময় প্রশিক্ষক ও সিনিয়র সংবাদকর্মী অমৃত মলঙ্গী বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে সংবাদকর্মীদেরকে ডিজিটাল হতে হবে। তার জন্য শিক্ষা ও প্রশিক্ষণের কোন বিকল্প নেই। কারণ মাল্টিমিডিয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ভর সাংবাদিকতা সময়ের প্রয়োজনে এখন সকলেরই দরকার।’

অপরদিকে কর্মশালার আয়োজক ও এমটিআই এর চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের সাংবাদিকদের আধুনিক ও ডিজিটাল সাংবাদিকতায় দক্ষ করে গড়ে তোলা। মাঠ পর্যায়ের সাংবাদিকদের দক্ষ করে তুলতে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।’

প্রশিক্ষণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ঢাকা-১৮ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আশরাফুল হক, উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম প্রমুখ।

শ্যা/বা/তা/বাপ্পি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net