1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহেশখালীতে ডাকাতি, মাছসহ ১০লাখ টাকার মালামাল লুট - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মহেশখালীতে ডাকাতি, মাছসহ ১০লাখ টাকার মালামাল লুট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৫ বার

সোমবার,২২ সেপ্টেম্বর ২০২৫,১২:৫৮

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মহেশখালীতে নৌদস্যু এনাম বাহিনীর অব্যাহত তাণ্ডবে ঘের মালিকরা অসহায় হয়ে পড়েছে। লুটে নিচ্ছে মাছ, ঘের সরাঞ্জামসহ গুরুত্বপূর্ণ মালামাল।

কৌশল পাল্টিয়ে এনাম বাহিনীর সদস্যরা অভিনব কায়দায় এসব ঘটনা সংঘটিত করেছে চলেছে। গতকাল রোববার গভীর রাতেও পুলিশের পোষাক পরে উপজেলার মাতারবাড়ি ব্রিজ সংলগ্ন লম্বাঘোনা নামক মাছের ঘেরে লুটপাটের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত ঘের পরিচালক দেলোয়ার হোসাইন জানান, পুলিশের পোশাক পড়ে এনাম বাহিনীর প্রধান এনাম ডাকাতের নেতৃত্বে সশস্ত্র সংঘবদ্ধ সদস্যদের নিয়ে পাশ্ববর্তী ঘের লুটপাটের একদিন পর মাতারবাড়ি ব্রিজের পাশে লম্বাঘোনায় তাণ্ডব চালিয়েছে।

তিনি বলেন, গতরাত আনুমানিক ৩টার দিকে মাতারবাড়ী ব্রিজ সংলগ্ন লাম্বাঘোনা নামক মাছের ঘেরে মহেশখালী উত্তরনলবিলা গ্রামের এনাম বাহিনীর প্রধান এনামের নেতৃত্বে ২০-২৫ জনের সশস্ত্রদল ভীতসন্ত্রস্ত করতে পুলিশের পোষাক করে উপর্যুপরী ফাঁকা গুলী ছোঁড়ে। এতে ভয় পেয়ে প্রাণে বাঁচতে ঘের রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা শ্রমিকরা পালিয়ে অন্যত্র আশ্রয় নেয়।

ততক্ষণে ডাকাতদল গুলী ছুটতে ছুটতে ঘের ও ঘেরের ক্যাম্পে গিয়ে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ, মোবাইল, সৌর বিদ্যুতের ব্যাটারী, গ্যাসের সিলিন্ডার, চুলাসহ ১০লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগি দেলোয়ার জানান, মহেশখালী থানা ও আদালতে এনাম বাহিনীর প্রধান এনামুল হকের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজিসহ দুই ডজনাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় ঘের মালিকের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা চেয়ে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।
এব্যাপারে জানতে মহেশখালী থানার ওসির দাপ্তরিক নাম্বারে ফোন দেয়া হলে; রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

শ্যা/বা/তা/বাপ্পি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net