1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ১৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

চৌদ্দগ্রামে ১৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৭১ বার

 

কুমিল্লার চৌদ্দগ্রামে ১,৫০০ প্রান্তিক কৃষকের মাঝে উচ্চ ফলনশীল সরিষা বীজ ও তিন ধরণের রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বিনামূল্যে বিতরণকৃত এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন। কৃষির সম্প্রসারণ ও কৃষি উৎপাদন বৃদ্ধি করতে এ কার্যক্রম কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন। এ প্রকল্পটি সার্বিকভাবে তত্ত্বাবধায়ন করেন উপজেলা কৃষি অফিসার মো. জুবায়ের আহমেদ। এ সময় উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ সহ সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।

বুধবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে রবি/২০২৫-২৬ মৌসুমে অনাবাদী ও মৌসুমী পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ‘বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ প্রকল্প’ এর আওতায় একযোগে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় প্রতি এক বিঘা বা ৩৩ শতাংশ জমিতে যাতে সরিষা চাষ করতে পারে সে পরিমাণ অর্থাৎ এক কেজি উন্নত সরিষা বীজ ও তিন ধরণের মোট ১৫ কেজি করে রাসায়নিক সার সুবিধাভোগী কৃষকদের মাঝে বিতরণ করা হয়। উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশগণের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনামূলে বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা বিভিন্ন অঞ্চলের সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ। এ সময় তারা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net