1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলা একাডেমির উপ-পরিচালকের হাত থেকে সম্মাননা পেলেন অনিক শুভ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

বাংলা একাডেমির উপ-পরিচালকের হাত থেকে সম্মাননা পেলেন অনিক শুভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২১৩ বার

 

সমতটের কাগজের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজনে সম্মাননা প্রদান

সাপ্তাহিক সমতটের কাগজ–এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৃজনশীল লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় বিজ্ঞান লেখক অনিক শুভ–কে গুণীজন সম্মাননা ২০২৫ প্রদান করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট, কুমিল্লায় অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননাটি তুলে দেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহেদ মন্তাজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখালেখি, বিজ্ঞানমনস্কতা বিকাশ এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে অনিক শুভ নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার লেখনী এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড সমতট অঞ্চলের সাহিত্য-সংস্কৃতিতে নতুনমাত্রা যোগ করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অংশ নেন স্থানীয় সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীরা। পরে কবিতা পাঠ, সংগীত পরিবেশনা এবং গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন সমতটের কাগজ–এর সম্পাদকসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক, পাঠক, লেখক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের আয়োজক কমিটি জানায়, “সমাজ ও সংস্কৃতিতে ইতিবাচক অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিতে সমতটের কাগজ প্রতি বছরই গুণীজন সম্মাননা প্রদান করে থাকে। অনিক শুভ এ বছরের সম্মাননার যোগ্যতম প্রাপক।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net