1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফে বখাটেদের বেপরোয়া দৌরাত্ম্য: ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদে শিক্ষককে মারধর, এলাকাজুড়ে ক্ষোভ  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ

টেকনাফে বখাটেদের বেপরোয়া দৌরাত্ম্য: ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদে শিক্ষককে মারধর, এলাকাজুড়ে ক্ষোভ 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার

টেকনাফের সামগ্রিক পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। মাদক সংশ্লিষ্ট বখাটে যুবকদের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে স্কুলগেইটে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করাও এখন তাদের কাছে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। মঙ্গলবার দুপুরে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ে তেমনই এক ন্যাক্কারজনক ঘটনার জন্ম দেয় দুর্বৃত্তরা।

 

স্কুল ছুটির সময় গেইটের সামনে অবস্থান নিয়ে বাইকযোগে কয়েকজন বখাটে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি লক্ষ্য করে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব রিপন কুমার প্রামাণিক এগিয়ে এসে প্রতিবাদ জানান। এসময় উত্ত্যক্তকারী যুবকেরা ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের ভেতরেই তাঁর ওপর হামলা চালায়। শিক্ষক রিপনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত এলাকা ত্যাগ করে তারা।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষক–শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখে টেকনাফের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন। তাদের অভিযোগ—মাদকসংশ্লিষ্ট একটি অসামাজিক চক্র দীর্ঘদিন ধরে এলাকায় অরাজকতা সৃষ্টি করে চললেও কার্যকর পদক্ষেপের অভাবের সুযোগে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

 

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, “একজন শিক্ষককে স্কুল প্রাঙ্গণে হামলার শিকার হতে হওয়া অত্যন্ত লজ্জাজনক। শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখা সবারই দায়িত্ব। এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া জরুরি।”

 

এদিকে স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে।

 

এ ঘটনায় সার্বিকভাবে টেকনাফজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে। এলাকাবাসীর দাবি, শিক্ষক–শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে এমন পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনকে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net