1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাঙ্গু নদীতে দুই নৌকার সংঘর্ষে প্রাণ গেলো মাঝির - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সাঙ্গু নদীতে দুই নৌকার সংঘর্ষে প্রাণ গেলো মাঝির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার

জেলা প্রতিনিধি বান্দরবান
সাঙ্গু নদীতে দুই নৌকার সংঘর্ষে প্রাণ গেলো মাঝির

বান্দরবানের থানচি সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষে শৈসাইমং মারমা (৩৫) নামে এক নৌকাচালক (মাঝি) নিহত হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রেমাক্রি কলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শৈসাইমং মারমা (৩৫) রেমাক্রি ইউপির ৩ নম্বর ওয়ার্ড কলাপাড়া এলাকার উসাথোয়াই মারমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঙ্গু নদীর রেমাক্রি কলাপাড়া এলাকার সরু বাঁকানো অংশের বিপরীত দিক থেকে আসা দুটি ইঞ্জিন চালিত নৌকা হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি নৌকা উল্টে গেলে নৌকা চালক শৈসাইমং মারমা পানিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বিজিবি, থানচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মজুমদার জানান, দুর্ঘটনাকবলিত নৌকা দুটিকে হেফাজতে নেওয়া হয়েছে। অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net