1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে দু’জনের মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নবীগঞ্জে দু’জনের মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি ।।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক দুই স্থানে দুইজনের মরদেহ উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে ও শনিবার ভোরে এসব মৃতদেহ উদ্ধার করে পুলিশ।প্রথম ঘটনাটি ঘটে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দীঘর ব্রাহ্মণ গ্রামে। স্থানীয় নৃপেশ সুত্রধরের জমির পানিতে বৃদ্ধ অনিল সূত্রধর (৭০) এর মরদেহ দেখতে পেয়ে রাত ১টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দেন। অনিল সূত্রধর ওই গ্রামের মৃত হরিনাথ সূত্রধরের পুত্র।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোর ৫টায় বাড়ি থেকে বের হন বৃদ্ধ অনিল। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। খবর পেয়ে এসআই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

অপরদিকে নবীগঞ্জ পৌর এলাকায় নুরুজ্জামান মিয়া (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।শনিবার ২৮ নভেম্বর দুপুরে চরগাঁও গ্রামের নিজ বাড়ির লাগোয়া একটি নির্জন জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুরুজ্জামান স্থানীয় নুরাই মিয়ার ছেলে।পুলিশ জানায়, শুক্রবার রাতে নুরুজ্জামান বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেননি। পরদিন সকালে চরগাঁওয়ের ওই পরিত্যক্ত জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত থানা পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তদন্ত শুরু করে।এ সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক উৎসুক মানুষ ভিড় করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।নিহতের পরিবার অভিযোগ করেছে, নুরুজ্জামানকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারা দ্রুত দায়ীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।অন্যদিকে পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে ওসি (তদন্ত) দুলাল মিঞা বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net