1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো

কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ বার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের কেইপিজেড এলাকায় বিএনপি পরিবারের উদ্যোগে দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদে জোহর কেইপিজেড মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, বেগম জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তিনি দেশের সাড়ে ১৭ কোটি মানুষের ভোটাধিকার, মানবাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সারাজীবন লড়াই করে গেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন এ সময়ে তাঁর সুস্থতা কামনায় দেশব্যাপী প্রার্থনার ঢল নেমেছে। তারা আরও বলেন, এই সংকটময় মুহূর্তে আমরা তাঁর সুস্থতার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও গণমানুষের কথা বলার শক্তি ফিরে পান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এডভোকেট হাসান কায়েস, জালাল উদ্দিন, সায়েদুল হক, বদিউল আলম, আবু জাফর, এম এ আবদুর রহিম, আব্দুল কাদের, হেমায়েত উদ্দিন, আবদুর রহিম, ছিদ্দিকুর রহমান, আরিফুর রহমান, কাজী পারভেজ, নুরুল আবছার, নুর মোহাম্মদ, মামুনুর রশীদ, আহমদ নবী, নাজের, আলমগীর, জাফর, আনোয়ারুল আজিম, শাফাওয়াত, জহিরুল হক, ওসমান সহ বিএনপি পরিবারের সিনিয়র সদস্য ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net