1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ বার

নিজস্ব প্রতিবেদক

 

কক্সবাজারের টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনাপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশি পিস্তল, ১টি একনলা বন্দুক, ১০টি গ্রেনেড, ৪৩ রাউন্ড গুলি, ম্যাগাজিন, কার্তুজ ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

 

এদিকে নৌবাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনাপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী মিজান প্রকাশ ‘লম্বা মিজান’-এর বসতবাড়িতে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র মজুদ রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস ও টেকনাফ কন্টিনজেন্ট যৌথভাবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

 

তিনি আরও জানান, অভিযানকালে মিজানের বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়নৌবাহিনীর সদস্যরা।

 

উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net