1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফে মানব পাচারবিরোধী অভিযান: পাহাড়ি আস্তানা থেকে ৭ ভুক্তভোগী উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

টেকনাফে মানব পাচারবিরোধী অভিযান: পাহাড়ি আস্তানা থেকে ৭ ভুক্তভোগী উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৯ বার

আবু হুমাইর , টেকনাফ

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জিম্মি রাখা নারী ও শিশু সহ ৭জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় ৩জন পাচারকারীকে ১টি দেশীয় অস্ত্র সহ আটক করা হয়।

 

রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পাচারকারীরা জানায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল। পাচারের উদ্দেশ্যে আনা ভুক্তভোগীদের তারা ভয়ভীতি দেখিয়ে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। পরবর্তীতে তাদের আটক করে কোস্টগার্ড।

 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মোঃ সিয়াম-উল-হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, উক্ত এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। অভিযানে আরও ৩ জন মানব পাচারকারীকে আটক করা হয় এবং তাদের গোপন আস্তানা থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।

 

উদ্ধারকৃত ব্যক্তি, আটককৃত পাচারকারী ও জব্দকৃত অস্ত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net