1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন মানবিক টিম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ঈদগাঁহতে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন মানবিক টিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৪৯ বার

সেলিম উদ্দীন, কক্সবাজার :
কক্সবাজার সদরের ঈদগাঁহ ইউনিয়নের চাঁন্দেরঘোনা এলাকায় দরিদ্র কৃষকের এক বিঘা জমির ধান কেটে দিলেন মানবিক টিম।

পবিত্র রমজানের রোজা রেখেই এ পর্যন্ত দুই জন দরিদ্র কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দেয় এসব স্বেচ্ছাসেবীরা।

বুধবার (৬ মে) সকাল ৫ টার দিকে এ ধান গুলো কেটে দেন তারা।

এতে প্রায় ১৫/১৬ জন মানবিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

করোনা মহামারীতে লকডাউনে থাকা দরিদ্র কৃষকের কষ্ট লাঘবে বিভিন্ন পেশার লোকজন এই উদ্যোগটি গ্রহণ করেছেন বলে জানা গেছে।

মানবিক টিম লিডার সাংবাদিক মিছবাহ উদ্দিন বলেন, বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে দেশের সমস্ত লোকজন ক্ষতিগ্রস্ত।
বিশেষ করে এই মৌসুমে জীবিকার তাগিদে হালচাষ করা দরিদ্র কৃষক গুলো চরম বেকায়দায় পড়েছে।
লকডাউনে থাকায় নেই কোন উপার্জন আবার কাজের লোক ও টাকার অভাবে পাকা ধান গুলো বিলে নষ্ট হওয়ার উপক্রম।
ঠিক এ সময় অপারগ কৃষকের ধান কেটে দিতে আমরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। যারাই আমাদের চোখে অপারগ মনে হবে আমরা তাদের পাশে দাঁড়াবো।
আমাদের একঘন্টা পরিশ্রম যদি একজন দরিদ্র কৃষকের মুখে হাঁসি ফুঁটে সেটাই আমাদের সফলতা। পাশাপাশি সবাইকে দরিদ্র কৃষকসহ সকল অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

উপকারভোগী দরিদ্র কৃষক আব্দু রহমান বলেন, করোনা মহামারির এই দুঃসময়ে আমার ধান গুলো কেটে দেয়ায়
খুবই উপকৃত হয়েছি।
অন্যতায় ধান গুলো বিলের মধ্যে নষ্ট হয়ে যেতো।
এ অভাব-অনটনে অনেকটায় দুঃচিন্তা মুক্ত হয়েছি।
এই মানবিক টিমের জন্যে অনেক অনেক দোয়া রইলো।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মিছবাহ উদ্দিন, সাবেক মেম্বার সেলিম উল্লাহ সিরাজী, স্বেচ্ছাসেবকলীগ নেতা গুরামিয়া, ছৈয়দনুর, প্রবাসী জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ওসমান, আ’লীগ নেতা আব্দু রহিম, আমান উল্লাহ আমান, ব্যবসায়ী মুজাম্মেল হক, আবছার, শাহজাহান, আরিফ উল্লাহ, হারুনর রশিদ, শুক্কুর ও কৃষক আব্দু রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net