1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় ত্রান বিতরনে অনিয়মে চেয়ারম্যানকে অবরুদ্ব করে বিক্ষুদ্ব জনতা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

হাতিয়ায় ত্রান বিতরনে অনিয়মে চেয়ারম্যানকে অবরুদ্ব করে বিক্ষুদ্ব জনতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৩৪ বার

জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ত্রান বিতরনে অনিয়মের অভিযোগে চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবরুদ্ব করে রাখে বিক্ষুদ্ব জনতা। ১ঘন্টা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নৌবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি সাভাবিক. করে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার সূখচর ইউনিয়নে।

জানাযায় , করোনা মহামারিতে হাতিয়ায় উপজেলা পরিষদ থেকে বরাদ্দ পেয়ে ১১টি ইউনিয়নে দু দাপে ত্রান বিতরন করা হয়। সে মোতাবেক সূখচর ইউনিয়ন প্রথমে একশত পরিবার ও দ্বিতীয় দাপে ১শত ৫০ পরিবারকে ২০ কেজি করে চাউল দেওয়ার সূযোগ পায়। বুধবার ছিল সূখচর ইউনিয়নের ত্রান বিতরনের দ্বিতীয় দাপের নির্ধারীত দিন।

উপস্থিত কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানান, ত্রান বিতরন চলাকালীন এলাকার প্রায় ৫শতাধিত লোক ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে বিতরন বন্ধ করে দেয়। তাদের দাবী চেয়ারম্যান যেসব পরিবারকে ত্রান দিচ্ছে তারা তার পচন্দের লোক। প্রকৃত দুস্থ্য অসহায় পরিবার গুলো ত্রান পাচ্ছে না। এসময় তারা ইউনিয়ন পরিষদের চৌকিদারদের মারধর করে চেয়ারম্যানকে একটি কক্ষে প্রায় ১ঘন্টা অবরোদ্ব করে রাখে।

করোনা মহামারিতে উপজেলা পরিষদের সূখচর ইউনিয়নের জন্য মনোনীত কর্মকর্তা নির্বাচন অফিসার মো: জাকির হোসেন। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে সমন্বয় করে ত্রান পাওয়া ব্যাক্তিদের তালিকা প্রস্তুত করবেন। জাকির হোসেন বিতরনে উপস্থিত না থাকলে ও তার প্রতিনিধি নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর কেফায়েত উল্লা উপস্থিত ছিলেন। তিনি জানান, সূখচর ইউনিয়নে অনেক লোক ত্রান পাওয়ার যোগ্য। কিন্তু মাত্র ১শত ৫০ জনের মধ্যে ত্রান দেওয়ায় স্থানীয় জনগন বিক্ষুদ্ব হয়ে কিছু বেআইনী কর্মকান্ড করে পেলে।

এ বিষয়ে সূখচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামাল উদ্দিন জানান, কিছু বিক্ষুদ্ব লোক এসে হঠাৎ পরিষদে হামলা করে। ত্রান বিতরনে কোন অনিয়ম হয়নি। প্রশাসনের উপস্থিতিতে বিতরন হয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, সূখচর ইউনিয়নে প্রায় ২হাজার ৫শত পরিবারকে দুস্থ্য অসহায় হিসাবে নির্নয় করে তালিকা করা হয়েছে। এতে শুধু ১শত ৫০ জনকে ত্রানের আওতায় আনায় তালিকায় পেন্ডিং খাকা অন্য লোকজন এসে এ সমস্যটা সৃষ্টি করেছে। সবাইকে পর্যায়ক্রমে ত্রান দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net