1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে বিএনপির মাইকিং - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

ঈদগাঁওয়ে অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে বিএনপির মাইকিং

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৬ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজারের লবন শিল্প নগরী ইসলামপুরে অবৈধভাবে নানা নামে
লবণ বোঝাই বোট- নৌকা ও ঘাট থেকে চাঁদা আদায়ের
বিরুদ্ধে কক্সবাজার- ৩ আসনের এমপি লুৎফুর রহমান কাজলের নির্দেশে এবং জনসাধারণকে সচেতন করতে মাইকিং করেছে ঈদগাঁও উপজেলা বিএনপি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম এর নির্দেশনায় ইসলামপুর বাজার এলাকায় এ মাইকিং করা হয়।

জানা গেছে, ইসলামপুর খাল দিয়ে যাতায়াতকারী লবণ বোঝাই বোট-নৌকা ও খাল থেকে কিছু ব্যবসায়ী ও অসাধু লোকজন বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় এবং প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে জিম্মি করে হয়রানি করছে। এমনকি বিভিন্ন তদবিরের কথা বলে সরাসরি অর্থের লেনদেন হচ্ছে। বিষয়টি উপজেলা বিএনপির নজরে এসেছে। তাই চাঁদাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি। পাশাপাশি জনসাধারণকে পুলিশের সহযোগিতা নেওয়ারও কথা জানানো হচ্ছে।

এ বিষয়ে ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে যত অপকর্ম হয়েছে তা শুধরে দেশকে নতুনভাবে গড়ে তুলতে গণ-মানুষের নেতা বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী
তারেক রহমানের নির্দেশনায় উপজেলা বিএনপি বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।
এরই মধ্যে ইসলামপুর লবণ ঘাটে কিছু চাঁদাবাজ ভয় দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। এমনকি তাদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ আমাদের কাছে আসছে। তাই এসব অপকর্ম বন্ধ ও পুলিশকে সহযোগিতা করতে বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net