1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড়

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১৬ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুল হোছাইন বাবুলের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করায় নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় ইউনিয়ন আ’লীগের দোসর এল এইচ এম আনোয়ারুল আলম বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ২৬ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন।

স্থানীয় একটি মারামারি মামলায় বাবুল কে ৮ নং আসামী করা হয়েছে। মামলার এজাহারেও ৮ নং আসামীর দৃশ্যমান কোন ভুমিকা নেই। এমনকি ১-৭ নং আসামীর উপস্থিতি ও তাদের ফিরিস্তি লেখা রয়েছে। এতে প্রমানিত তাকে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক আসামী করা হয়েছে।

তবে, যুবদল নেতা নুরুল হোছাইন বাবুল দাবী করেন ঘটনার দিন গত ২৫ ফেব্রুয়ারি চকরিয়া উপজেলা যুবদলের ইফতার মাহফিল আমজাদিয়া মাদরাসার মাঠে ছিলেন তিনি। একপর্যায়ে তার ওয়ার্ডের বিএনপি নেতা ( ২ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি) আবুল কালাম ও তার পরিবারে হামলার খবর পেয়ে তিনি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের নির্দেশে চকরিয়া সরকারি হাসপাতালে দেখতে যান এবং সেখানে তিনি তাদের চিকিৎসা কাজে সহায়তা করেন। এরই রেশ ধরে ফ্যাসিস্ট আনোয়ারুল আলম যুবনেতা বাবুলকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছেন বলে তিনি  মনে করেন।
এদিকে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যহার চেয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া উপজেলা যুবদল সভাপতি মোঃ জাকারিয়া, সাধারন সম্পাদক ফরহাদুল ইসলামসহ খুটাখালী ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের  হস্তক্ষেপ কামনা করেছেন যুবদল নেতা নুরুল হোছাইন বাবুল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net