নীলফামারীর সৈয়দপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দু:স্হ ও হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ)দুপুরে পৌর কমিউনিটি সেন্টার চত্বরে চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকলিমা। এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভা নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী আব্দুল খালেক,পৌর হিসাব রক্ষক আবু তাহের সহ পৌরসভা কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকলিমা বলেন,দু:স্হ অসহায় মানুষের মাঝে চাল বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে।