1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে আটক

স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী 

মুজিব উল্ল্যাহ্ তুষার, চট্টগ্রাম :
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯ বার

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার অবহেলিত ইউনিয়ন ১ নং বাগান বাজার ইউনিয়ন। স্বাধীনতার ৫৪ বছর পরও এখানে উন্নয়নের কোন চোঁয়া লাগেনি এই ইউনিয়নে,সরকার আসছে, সরকার গেছে, ইউনিয়ন চেয়ারম্যানেরা নির্বাচন সময়ে ভোট চাইতে গিয়ে ভোটের মাঠে আশার আলো দেখিয়ে ভোট আদায় করেছেন কিন্তু বাস্তবে কোন জনপ্রতিনিধি অবহেলিত বাগান বাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ড নতুন বাজার পুর্ব টিলাবাসী দীর্ঘ দিন সমস্যা সামাধানের উদ্যােগ নেননি। নাগরিক হিসাবে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পূর্ব টিলাবাসি। তাদের দুঃখ দুর্দশা দেখার কোউ নেই।

নতুন বাজার – পুর্ব টিলা রাস্তায় রয়েছে পাহাড় থেকে বয়ে আসা একটি বহমান ছড়া। নাম রুপাই ছড়া।পুর্বটিলায় বসবাস করেন কয়েক হাজার পরিবার। কৃষক,শ্রমিক মেহনতী মানুষের পাশা পাশি রয়েছে শিক্ষক,(বিসিএস ক্যাডার)

প্রকৌশলী, ডাক্তার এছাড়াও রয়েছে প্রবাসীরা বিশেষ করে আমেরিকা সরকারের প্রশানের উচ্চ পর্যায় কর্মকর্তার বাড়ী। স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়াশোনা করছে এলাকাবাসীর কয়েক শত সন্তান সহ অসংখ্য ছাত্র- ছাত্রী।কৃষকের কৃষিজ যন্ত্রপাতি,উৎপাদিত শস্য,সার,ক্রীট নাশক নিয়ে এই পাহাড়ি বহমান রুপাই ছড়ির উপর দিয়েই আসা যাওয়া করতে হয়। কিন্তু দুঃখের বিষয়ে হলো ছড়াটির উপরে চলাচলের জন্য নেই কোন কালবার্ড বা ব্রিজ। এলাকাবাসীর চলাচলে পড়তে হয় চরম ভোগান্তির বিশেষ করে বর্ষার মৌসুমে ছড়া পারাপারের পড়তে হয় চরম বিপত্তিতে।

বিশেষ করে বয়োবৃদ্ধ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীা। বাঁশের সাঁকো দিয়ে পাড়াপাড়ের সময় ইতি পুর্বে ঘটেছে অনেক দুর্ঘটনা।

ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ১১ ডিসেম্বর২৪ ইং তারিখে, ১ নং বাগান বাজার ইউনিয়ন সচিবের আবেদন সহ, রুপাই ছড়ার উপর ব্রিজ নির্মানের জন্য এলাকাবাসির গন স্বাক্ষর সহ এলাকাবাসীর পক্ষে মোঃ আলী বাদশাহ চৌধুরী নামে এক ব্যাক্তি আবেদন করেন। আবেদনের এক বছর তিন মাস অতিবাহিত হলেও ব্রিজ নির্মানে কোন কার্য়করী পদক্ষেেপ এখনও গ্রহন করেনি উপজেলা প্রশাসন। আবেদনের পাইল আটকে আছে উপজেলা প্রকৌশলীর টেবিলে রহস্য এখনও অজানা।

এলাকাবাসীর দাবি আগামী বর্ষা মৌসুমের আগে ব্রিজ নির্মানের জন্য উপজেলা প্রশাসন উদ্যােগ নেন এমনটাই আশা অবহেলিত বাগান বাজার ইউনিয়ন পুর্ব টিলাবাসীর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net