1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই - কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

মো.মুজিব উল্ল্যাহ্ তুষার
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১০৪ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি। এরপর থেকেই আলোচনা শুরু হয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে।

২০২৬ সালের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি, তবে এর মাঝে বসে নেই কাউন্সিলর প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, ইফতার মাহফিলে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানা যায়। নাগরিক সুযোগ সুবিধার অগ্রগতির জন্য যোগ্য এবং প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান প্রার্থীরা।

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৮নং শুলক বহর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

 

জমির উদ্দিন নাহিদ বলেন, আমার ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি রাজনীতি, সমাজসেবা,ক্রিডা সংগঠক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ন্যায়ের পক্ষে কথা বলেছি, সংগঠক হিসেবে তরুণদের নেতৃত্ব দিয়েছি, আর সমাজকর্মী হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কর্মী হিসেবে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছি। আমি যুব নেতৃত্বে আন্তর্জাতিক ও দেশীয় সংগঠনে দায়িত্ব পালন করতে গিয়ে শিখেছি—নেতৃত্ব মানে সেবা, আর রাজনীতি মানে মানুষের কল্যাণ।

বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিবের দায়িত্ব পালন করছি। জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্নভাবে মামলা হামলার আসামি হয়ে ফেরারি জীবন কাটিয়েছি। জনগণের অধিকার আদায়ের গণতান্ত্রিক ভোটার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিগত সময়ে ৮ বারের অধিক প্রায় আড়াই বছর জেল খেটেছে । ঈদের দিন রাতে গ্রেফতার হয়ে ঈদের দিন সকালে কোর্টে বিকালে কারাগারে যেতে হয়েছে।

 

আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সকল আন্দোলন সংগ্রাম তথা ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করে ছিলাম। দলের একজন সক্রিয় কর্মী হিসাবে দল আমাকে ৮নং শুলক বহর ওয়ার্ড কাউন্সিল প্রার্থী হিসাবে মনোনয়ন দিবেন এইটা আমার বিশ্বাস।

তিনি বলেন, আমি কাউন্সিল নির্বাচিত হলে, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ওয়ার্ড পরিচালনা, তরুণদের আত্মকর্মসংস্থান, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, কমিউনিটি সেন্টার, ডিজিটাল লাইব্রেরি, ও ফুটপাত দখলমুক্ত একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই। পারিবারিক সহিংসতা প্রতিরোধ, আইনি সহায়তা এবং টিসিবি ও ফ্যামেলি কার্ডের সুবিধা দেওয়ার অঙ্গীকারও তার প্রচারণায় বিশেষ গুরুত্ব পায়।

 

ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ আরো বলেন, ওয়ার্ডে বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধার সমস্যা রয়েছে তাই সমস্যা সামাধানে আমি ৮নং শুলক বহর ওয়ার্ড কাউন্সিলর হিসাবে কাজ করতে চাই। তাই আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৮ নং শুলক বহর ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে প্রার্থী হওয়ার আশা করছি।

 

সমর্থক ও এলাকাবাসীর দাবি, তৃণমূল থেকে উঠে আসা এবং প্রচারবিমুখ এই নেতা দীর্ঘদিন সংগঠন ও ৮ নং শুলক বহর ওয়ার্ডবাসীর জন্য নিবেদিতভাবে কাজ করে আসছেন। ইতিপূর্বে তিনি ওয়ার্ডে ড্রেনের সমস্যা সংস্কারে নানা নর জলাবদ্ধতা নিরসনে মশা নিধনকল্পে কাজ করে আসছেন। সামাজিকভাবে তিনি সাধারণ মানুষের জন্য পৃথিবীর স্মার্ট কার্ড, কম্বল বিতরণ,ইফতার সেহেরী সামগ্রী, ইফতার বিতরণ, ছাত্র-ছাত্রীর জন্য শিক্ষা সামগ্রী বিতরণ সহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। মাদক চাঁদাবাজ,সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। তারা আরো বলেন,“ জমির উদ্দিন নাহিদ” দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করেছেন। তাকে যথাযথ মূল্যায়ন করে ৮নং শুলক বহর ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন দেওয়া হলে তিনি এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net