1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে মহান স্বাধীনতা দিবসে নানা কর্মসূচী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

ঈদগাঁওয়ে মহান স্বাধীনতা দিবসে নানা কর্মসূচী পালিত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৯৮ বার

মহান স্বাধীনতা  দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ)  সকালে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

এসময় পুলিশ, আনসার, রোভার ও গার্লস গাইড সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন।

 

এসময় কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শারমিন সুলতানা ও ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার সালাম গ্রহন করেন।

 

অন্যন্যদের মধ্যে জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা খুরশিদুল জন্নাত, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম, সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, মো:রেজাউল করিম, এসএম তারেক, স্বাস্থ্য কর্মকর্তা এনামুল হক, ক্রীড়া শিক্ষক আবদুল মজিদ খাঁন, ছৈয়দ করিম, আহমদ কবির ও আবদু সালামসহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

 

এদিকে দিবসটি উপলক্ষে এদিন সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি এবং  এর অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা প্রেসক্লাব,পুলিশ, আনসারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net