ঢাকা   ০৬:৫৪:৪৬ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম মাগিরার শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়..  মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত  ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি

ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২২২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁওয়ে ছেলেদের সাথে বাগবিতণ্ডার পর বাবার মৃত্যু নিয়ে রহস্যের জট বেঁধেছে।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের দরগাহ পাড়ায় নুরুল হুদা প্রকাশ লোদানের (৬০) মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে লোদানের সাথে তার বড় ছেলে ও অপর ছেলের সাথে বাগবিতণ্ডা হয়, যা হাতাহাতির পর্যায়ে গড়ায়। এরপরে লোদানের মৃত্যু হয়।

 

পারিবারিকভাবে প্রথমে দুই ছেলে কর্তৃক নির্যাতনে মারা যাওয়ার কথা বলা হলেও গভীর রাতে এ সংক্রান্ত অভিযোগ থেকে তারা সরে এসেছে বলে জানা গেছে।

 

অনেকে বলছেন রাগের মাথায় তিনি স্ট্রোক করেছেন। তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান, সংবাদ পেয়ে লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। মৃত ব্যক্তির স্ত্রী একটি অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি