ঢাকা   ০৫:৩২:১২ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগিরার শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়..  মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত  ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৬৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঘটনার বিবরণীতে জানা যায় যে, চরকুমারিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, ইউসুফ আলী খোকন মাঝি। গ্রাম- উত্তর চরকুমারিয়া মাঝি কান্দি (৪ নং ওয়ার্ড), ইউনিয়ন – চরকুমারিয়া, উপজেলা- ভেদেরগঞ্জ,থানা-সখিপুর জেলা-শরিয়তপুর। তার এলাকার জনগন জানায়, ইউসুফ আলী খোকন মাঝিকে সবাই দশ টাকার মুরুব্বী বলে চিনে ও জানে। আরও জানা যায়,সাবেক ৪নং ওয়ার্ডের- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইয়াবার সম্রাট মালেক ফকির এখন খোকন মাঝির পার্সোনাল ম্যানেজার ও আর্থিক লেনদেনের যোগান দাতা।
এবং সাবেক স্বেচ্ছাসেবক লীগের, ১ নং ওয়ার্ডের জাহিদুল কাজিসহ অনেকে অর্থের বিনিময়ে অবৈধভাবে তার পক্ষে কাজ করেন বলে প্রমাণ পাওয়া যায়। খোকন মাঝি দলের প্রভাব খাটিয়ে বিভিন্ন দোকান- শপিংমলে বাঁকি ও বকেয়া টাকা পরিশোধ করে না, এই মর্মে এলাকাবাসী জানায়।বকেয়া টাকা চাইলে তাদের উপর ক্ষিপ্ত হন এবং দলীয় প্রভাব দেখান, গোপন সূত্রের মাধ্যমে সত্যতা পাওয়া যায় ।
মোটকথা খোকন মাঝি টাকার বিনিময় এলাকায় দরবার বা সালিশি করে থাকেন তাই দিয়ে তার সংসার চলে এলাকাবাসী জানান। স্বল্প শিক্ষিত খোকন মাঝি যেদিকে টাকা পাই,সেদিকে গ্রাম্য শালিশের বিচারের রায় যায়,এজন্য ক্ষিপ্ত এলাকাবাসী ।এলাকাবাসী ও ইউনিয়নের কয়েকজন মানুষের তথ্য মতে, এরকম অসংখ্য সত্যতা পাওয়া যায়। বিএনপির পদধারী খোকন মাঝির অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ। অবিলম্বে খোকন মাঝির পদ থেকে অব্যাহতি ও সুষ্ঠ বিচারের দাবি করেন চরকুমারিয়ার জনগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি