1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইউনিয়ন ভূমি অফিসে জমির খারিজ (নামজারি) করতে আসা এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিককে অফিসের ভেতরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। জানা যায়, নবীনগর বাজারের ব্যবসায়ী আলমাস মিয়া তার জমির নামজারি করতে ইউনিয়ন ভূমি অফিসে গেলে সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান তার কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

 

এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি জানতে এবং ভিডিও ধারণ করতে যান সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, মমিনুল হক রুবেল ও মো. অলিউল্লাহ। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা সাংবাদিকদের মোবাইল ফোন ছিনিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে সাংবাদিকরা প্রতিবাদ করলে তিন সাংবাদিকসহ কয়েকজন সেবাগ্রহীতাকে অফিসের ভেতরে রেখে বাইরে থেকে প্রধান ফটকে তালা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীরা। এতে তারা প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

 

ভুক্তভোগী সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ বলেন, “একজন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ দাবির খবর পেয়ে আমরা সেখানে যাই। কিন্তু বিষয়টি জানতে চাইলে আমাদের মোবাইল কেড়ে নিয়ে অফিসের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়।”

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী ভূমি কর্মকর্তা শামসুদ্দোহা মুঠোফোনে পরিচয় দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান এবং সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে অফিসের তালা খুলে সাংবাদিকদের উদ্ধার করা হয়।

এ ঘটনায় নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net