ঢাকা   ০৩:৩১:৫৬ এএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ আটক-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৪৩৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ইয়াবা পাচারকালে ২ পাচারকারীকে আটক করেছে।

গত বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় দিনব্যাপী কক্সবাজার সদর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল করে ইয়াবা পাচারের সময় তল্লাশী করে ৫৫০০(পাঁচ হাজার পাঁচশত)পিস ইয়াবাসহ পাচারকারীকে আটক করে।

আটক আসামীর নাম মোঃ সাইফুল ইসলাম (২৫) পিতা- জহিরুল ইসলাম, সাং- কোচপাড়া, চিরিঙ্গা, চকরিয়া।

এসময় মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

অপরদিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনব্যাপী অভিযানে ২ হাজার ৫ শত পিস ইয়াবাসহ আরেক মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত আসামীর নাম এরফানুল হক (৩২) পিতা- মোঃ নুরুল হক,সাং পূর্ব লরাবাগ ( ফজুবাড়ি), ২ নং ওয়ার্ড, জালালাবাদ, কক্সবাজার সদর।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে
সদর মডেল থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি