1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
- দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শকে এক যুবক নিহত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি দুই কিডনি বিকল— সাতকানিয়ার যুবক কায়েমের বাঁচার আকুতি, প্রয়োজন জরুরি সহায়তা ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন করেছেন প্রশাসন হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১ বার

দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে দ্বীনের আলো ছড়িয়ে এবং একই মসজিদে একনিষ্ঠভাবে ইমামতি করে এক অনন্য নজির স্থাপন করলেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম।

মুরাদনগর পাহাড়পুর ইউনিয়নের

 

সরমাকান্দা গ্রামের এই প্রবীণ ইমাম দীর্ঘ ৫৩ বছর সরমাকান্দা কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতি শেষে অবসর গ্রহণ উপলক্ষে তাকে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

 

 

বিদায়ী সংবর্ধনায় অত্র মসজিদের বর্তমান সভাপতি মো: নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানটি শুরু করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বর্তমান সরমাকান্দা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো:ওমর ফারুক হাফিজাহুল্লাহ ।

 

 

 

 

গত জুমা’বার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল হসপিটালের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড.জামাল নিজাম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেন এ,জেড আফজাল হোসেন জুয়েল সরকার এবং অন্যান্য অতিথিবৃন্দরা।

 

 

 

অনুষ্ঠানে বক্তারা হাফেজ মাওলানা নুরুল ইসলামের দীর্ঘ ৫৩ বছরের কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, নুরুল ইসলাম সাহেব শুধু একজন ইমাম ছিলেন না, বরং তিনি ছিলেন এই এলাকার অভিভাবক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক। দীর্ঘ এই সময়ে তার পেছনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছেন কয়েক প্রজন্মের মানুষ। বক্তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করে দোয়া করেন।

 

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরমাকান্দা ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার   মাওলানা মোঃ আলমগীর হোসেন মোল্লা।আরো আলোচনা করেন মাওলানা সোহেল মুন্সি,মো.সেলিম সরকার মেম্বার ও সর্বশেষ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডা.জামাল নিজামুদ্দিন আহমেদ।

 

 

এর পূর্বে হুজুরের সংবর্ধনার জন্য সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন সরমাকান্দা গ্রামের কৃতি সন্তান মাওলানা সোহেল মুন্সি ।   সহযোগিতা করেন জাকির হোসেন ভূঁইয়া দেশ ও প্রবাসের অনেকে।পরবর্তীতে গ্রামের বর্তমান মেম্বার সেলিম সরকার,লিটন সরকার,জামির হোসেন,ফিরোজুর রহমান মাস্টার,ও হারুনুর রশিদ মাস্টার সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন পাঁচপুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ক সহকারি শিক্ষক মোহাম্মদ ফিরোজুর রহমান মিরাজ।

 

 

সংবর্ধনা অনুষ্ঠানে সরমাকান্দা এলাকার ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এলাকার প্রবীণ ইমামকে বিদায় জানাতে এসে অনেকের চোখেই অশ্রু দেখা যায়।

 

 

দীর্ঘ পাঁচ দশক ধরে এক মসজিদে ইমামতি করার এই বিরল কৃতিত্বকে এলাকাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

 

 

অনুষ্ঠান শেষে এলাকাবাসীর পক্ষ থেকে হাফেজ মাওলানা নুরুল ইসলামকে সম্মানিত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দরা সম্মাননা স্মারক, নগদ অর্থ এক লক্ষ ৬৫ হাজার টাকা ও উপঢৌকন তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net