1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১০৪ বার

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগৃতি’র আয়োজনে ‘জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় আজ পতেঙ্গা যুব ফুটবল সংঘ ১-০ গোলে রাঙ্গুনিয়া ফুটবল খেলোয়াড় সমিতি ও ফুটবল একাডেমীকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

 

হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকির পৃষ্টপোষকতায় টুর্নামেন্ট’র ৩য় খেলায় ম্যান অব দ্যা ম্যাচ (পতেঙ্গা যুব ফুটবল সংঘের দলের ১৯ নং জার্সীধারী) হাফিজুরকে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়ানুরাগী, সাবেক খেলোয়াড়, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির আজীবন সদস্য আলহাজ্ব আবদুল মান্নান সিআইপি।

 

জাগৃতি সভাপতি মোঃ ওসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী এডভোকেট মো: ইসমাইল। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক উপ-পরিষদের সদস্য আব্দুল্লাহ আল চৌধুরী, সেলিম চৌধুরী মানিক, ইসমাইল জসিম, মোঃ রাশেদ, সেলিম উদ্দিন রিয়াজ, মো: রুবেল ও জাগৃতি কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। উল্লেখ্য, আগামীকাল এই মাঠেই খেলবে চট্টগ্রাম কিংস বনাম ছিপাতলী ইউনিয়ন ফুটবল একাদশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net