1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী কোম্পানীগঞ্জে'র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫ চকরিয়ায় বিসিসিপি’র জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ অনুষ্ঠিত নবীগঞ্জ দৌলতপুরের ভাঙ্গা সরু ব্রীজটি যেন মরন ফাঁদে পরিণত ! নতুন ব্রীজ নির্মাণের দাবী  হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে চিটাগাং কিংস ইসলামপুর নাপিতখালী ট্রান্সপোর্ট ড্রাইভার কল্যাণ সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮ বার

নোয়খালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে চালানো অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস অফিস ও উড়িরচর কোস্ট গার্ড।

 

মঙ্গলবার (১২ মে) দিনব্যাপী পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ১ লক্ষ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় বলে জানিয়েছেন উপজেলা মৎস্য অফিসার আশ্রাফুল ইসলাম সরকার। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

 

তিনি বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে জাটকা আহরণের অভিযোগ পাওয়ার পর উপজেলায় নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানের সময় জেলেদের নৌকা থেকে এসব কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল নদীর তীরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

উপজেলা মৎস্য অফিস সূত্র জানা যায়, উপজেলা মৎস্য অফিসার আশ্রাফুল ইসলাম সরকারের নেতৃত্বে এ অভিযানে আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান। এছাড়াও অভিযানে কোস্ট গার্ড পেটি অফিসার মোঃ খলিলুর রহমানসহ তার সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও জাটকা নিধন ও অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net