ঢাকা   ০৫:১১:৫৭ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়..  মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত  ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৮৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের লালখান বাজার থেকে বিমানবন্দর ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন নিজেকে “খবর ২৪ ঘন্টা” নামক পেইজের সাংবাদিক পরিচয় দেওয়া এক ব্যক্তি।

 

গত ১৬ জুন (সোমবার) রাত আনুমানিক ৮টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নিয়মিত তল্লাশি চৌকিতে এ ঘটনা ঘটে। এ সময় ওই ব্যক্তি সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি উপস্থিত গণমাধ্যমকর্মীদের হেনস্তা ও হুমকি-ধমকি দেন।

 

ফ্লাইওভারে দুর্ঘটনা ও অপরাধ রোধে সিএমপির ট্রাফিক বিভাগ নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বেশ কিছু মোটরসাইকেল আরোহীকে মামলা ও জরিমানা করছিল। সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন বিভিন্ন মূলধারার গণমাধ্যমকর্মীরা। তল্লাশি চলাকালে একটি মোটরসাইকেলের পেছনে থাকা ওই ব্যক্তি হঠাৎ নেমে নিজেকে কখনো সাংবাদিক, কখনো ব্লগার আবার কখনো অনলাইন অ্যাক্টিভিস্ট পরিচয় দেন। তিনি দাবি করেন, সাংবাদিকদের চাপেই পুলিশ এই চেকপোস্ট বসিয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে তিনি সেখানে দায়িত্বরত পুলিশ ও সাংবাদিকদের হুমকি দেন।

 

ঘটনাস্থলে থাকা সাংবাদিক কামরুল ইসলাম জানান, সাংবাদিকরা নিউজের জন্য ফুটেজ নিচ্ছিলেন। ওই ব্যক্তি হঠাৎ বাইক থেকে নেমে আক্রমণাত্মক ভাষায় কথা বলা শুরু করেন এবং দাবি করেন মিডিয়ার চাপে চেকপোস্ট বসেছে, যা পুরোপুরি হাস্যকর। প্রশাসন তার নিজস্ব নিয়মে চলে উল্লেখ করে তিনি বলেন, উনার সাংবাদিকতার নীতিমালা ও সাধারণ জ্ঞান অর্জন করা উচিত।

 

শামীম নামের এক প্রত্যক্ষদর্শী ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি যদি মূলধারার সাংবাদিক হতেন তবে ফ্লাইওভারে বাইক নিষিদ্ধের নিয়মটি অবশ্যই জানতেন। গলায় কার্ড ঝুলিয়ে ফ্লাইওভারে রাইড শেয়ারিং করার জন্যই তিনি এমন আচরণ করেছেন।

 

নিয়মিত এই অভিযান প্রসঙ্গে দায়িত্বরত সার্জেন্ট শাহদাত জানান, ফ্লাইওভারে চুরি, ছিনতাই এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সিএমপি কমিশনারের নির্দেশে এই নিয়মিত তল্লাশি চৌকি বসানো হয়েছে। অপরাধ দমনে এই কঠোর অবস্থান ও চেকপোস্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি