1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন শিমুলিয়ায় ইউপি নির্বাচনী হাওয়া, ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচন-সংক্রান্ত মতবিনিময় সভা জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের উদ্যোগ বাঁশখালী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪ বার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খুব শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন বলে সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। তবে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত এ বিষয়ে বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

 

সরকারি সূত্রের দাবি, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি প্রায় চূড়ান্ত এবং সরকার ও ক্ষমতাসীন বিএনপির উচ্চপর্যায়ে নতুন রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে আলোচনা চলছে। মনোনয়নে সময় লাগলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

 

সূত্রটি আরও জানায়, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রচলিত রীতি অনুযায়ী ক্ষমতাসীন দলের মনোনীত ব্যক্তিই রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা বেশি।

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন বলেও সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে। বঙ্গভবন-সংশ্লিষ্ট একটি সূত্রের ভাষ্য, রাষ্ট্রপতি ইতোমধ্যে ঘনিষ্ঠ কর্মকর্তাদের শিগগিরই বঙ্গভবন ছাড়ার প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন। পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন এবং চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন।

 

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে।

 

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রপতি হিসেবে গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করেন তিনি। তবে গণঅভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের পক্ষ থেকে তার পদত্যাগের দাবি ওঠে এবং এ নিয়ে একাধিক কর্মসূচিও পালন করা হয়।

 

এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে সাহাবুদ্দিন জানিয়েছিলেন, নির্বাচনের পর উপযুক্ত সময়ে তিনি পদত্যাগ করতে চান। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার চাইলে দায়িত্বে থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় সরে দাঁড়াবেন।

 

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আর ১২৩ অনুচ্ছেদ অনুসারে, পদত্যাগ, মৃত্যু বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

 

যদিও রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনা জোরালো হয়েছে, তবুও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়। রাজনৈতিক অঙ্গনে এখন নজর নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হয়, সেদিকেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net