1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টানা তৃতীয় ডাক লিটনের, ইনিংস হারের পথে বাংলাদেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ

টানা তৃতীয় ডাক লিটনের, ইনিংস হারের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১১ বার

চলতি সিরিজে রানের খাতাই খুলতে পারলেন না লিটন কুমার দাস। ডারউইনে একমাত্র ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর ম্যাকাইয়ে দুই ইনিংসেই ডাক মেরে ফিরলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার।

 

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের বলে আবারও শূন্য রানে আউট হন লিটন। ব্যাক অব লেংথ ডেলিভারিটি ব্যাটের কানায় লাগিয়ে তৃতীয় স্লিপে ক্যাচ দেন লিটন।

১০ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। এর আগে প্রথম ইনিংসেও স্টার্কের বলেই শূন্য রানে ফিরেছিলেন তিনি।
 

ডারউইনে সিরিজের প্রথম টেস্টের একমাত্র ইনিংসেও রানের খাতা খুলতে পারেননি এই ব্যাটার। তিন ইনিংস মিলিয়ে লিটন খেলেছেন মোটে ২৭ বল।

 

এদিকে অস্ট্রেলিয়ার দেওয়া ১৪৬ রানের লিডের বিপরীতে খেলতে   নেমে শুরুতেই বিপদে পড়ে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে পরপর দুই বলে সাদমান ইসলাম ও মুমিনুল হককে ফেরান মিচেল স্টার্ক। এরপর তানজিদ হাসান তামিমকে ফেরান প্যাট কামিন্স।

চতুর্থ উইকেটে দলের হাল ধরার চেষ্টা করছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৮০ বল স্থায়ী ২৭ রানের জুটির পর ৩১ রানে শান্ত ফিরলে ক্রিজে আসেন লিটন।

কিন্তু ব্যাট হাতে আবারও ব্যর্থ তিনি। স্টার্কের বলে আউট হয়ে যাওয়ায় টানা তৃতীয় ইনিংসে কোনো রান না করেই ফিরলেন লিটন। সিরিজের আগের ইনিংসগুলোতেও বড় কিছু করতে পারেননি তিনি।

লিটনের বিদায়ে বাংলাদেশের বিপদ আরও বাড়ল। অস্ট্রেলিয়ার ২১০ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে।

২৭ ওভার শেষে ৬৭ রানে ৫ উইকেট হারিয়েছে তারা। অস্ট্রেলিয়াকে আবার ব্যাটিংয়ে নামাতে এখনও প্রয়োজন ৭৯ রান।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৮ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়েন শরিফুল ইসলাম। বিদেশের মাটিতে এক ইনিংসে বাংলাদেশের কোনো বোলারের এটিই সেরা বোলিং। শরিফুলের দুর্দান্ত বোলিংয়েও অবশ্য অস্ট্রেলিয়াকে বড় লিড নেওয়া থেকে আটকাতে পারেনি বাংলাদেশ। ২১০ রানে অলআউট হয়ে ১৪৬ রানের লিড নেয় স্বাগতিকরা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net