তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভোলার চরফ্যাশন উপজেলার ১ নং ওসমানগঞ্জ ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
আজ পূর্ব ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন ওসমানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ১ নং ওসমানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সালাউদ্দিন সুমন।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন (সাদ্দাম) ও সদস্যসচিব মো. রায়হান হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের শৃঙ্খলাবোধ বাড়ানোর পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হতে পারে।
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান উপস্থিতরা।