ঢাকা   ০১:১০:২৮ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার চাপাতলী ভোলাশাহ এলাকায় নবনির্মিত প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সরওয়ার জামাল নিজাম বলেন, আনোয়ারা ও কর্ণফুলী অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষ করে গ্রামীণ এলাকার নারী ও সাধারণ মানুষ নানা সীমাবদ্ধতার কারণে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাঁদের জন্য স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, শুধু ক্লিনিক প্রতিষ্ঠা করলেই দায়িত্ব শেষ হবে না; বরং এখানে আসা রোগীদের সঠিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। ডায়াগনস্টিক সেন্টারের যন্ত্রপাতি ও পরীক্ষার মান বজায় রাখার পাশাপাশি চিকিৎসকদের শিক্ষাগত যোগ্যতা, বিশেষজ্ঞ পরিচিতি এবং চেম্বারের সময়সূচি দৃশ্যমান স্থানে প্রদর্শনের আহ্বান জানান তিনি।

এমপি নিজাম আরও বলেন, প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মান ও যন্ত্রপাতি যাচাই করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পরিদর্শনের আমন্ত্রণ জানানো উচিত। প্রয়োজনীয় নিয়মনীতি অনুসরণ এবং সেবার মান নিশ্চিত করে মানুষের আস্থা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেন কেবল উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ না থাকে; বরং দীর্ঘমেয়াদে আনোয়ারা-কর্ণফুলীর মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রাখে। বিশেষ করে মা ও নারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন তিনি।অনুষ্ঠানে আরমান আলীর সভাপতিত্বে এবং ইকবাল হায়দার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, আখতারুন্নবী চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, নুরুল ইসলাম মেম্বার ও আবুল কালাম আবুসহ স্থানীয় গণ্যমান্য

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি