ঢাকা   ০৮:২৮:২৫ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশন ও মানবতার কল্যাণে আমরা ব্লাড ডোনার্সের সার্বিক তত্ত্বাবধানে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহযোগিতায় হাটহাজারী উপজেলার ফতেপুরে প্রায় পাঁচ শত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল হতে দুপুর পর্যন্ত ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লায়ন ডা. হাফিজুর রহমান।

অনুষ্ঠিত ক্যাম্পে মা ও শিশু, প্রসূতি ও গাইনি, মেডিসিন, চর্ম ও অ্যালার্জি, চক্ষু, নাক-কান-গলা রোগের চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি সুন্নতে খতনা, রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয়ের ব্যবস্থাও ছিল। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের চর্মরোগ বিভাগের প্রধান ডা. শামছুন নাহারের নেতৃত্বে আট সদস্যের চিকিৎসক দল সেবা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আল-ফোরকান।

চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট এস এম মোরশেদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেপুর ইউপি চেয়ারম্যান মুছা ছিদ্দিকী। রাজনীতিবিদ সাইফুল আলম, জাহাঙ্গীর আলম, রফিক মুন্সি, আবদুল হাই চৌধুরী মানিক, হানিফ বাদশাহ, সাংবাদিক বোরহান উদ্দিন, মোজাফফর হোসেন সিকদার, হাবিব, এরশাদ, নোমান, মহিউদ্দিন ও রবি চৌধুরী।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, চৌধুরী জামান, শাকিল হাসান, জোবায়ের হোসেন, আকিব, ওসমান গনী, ওমর ফারুক, জাবেদ, সেকান্দর, ইমরান, রাসেল, সাহেদ, রায়হান, গোলাম জিয়া, রিয়াদ, আজব নুর বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রহিম বাদশা, সেনানী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের মুন্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জালালাবাদ চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার এবং হাটহাজারী সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরাও ক্যাম্প সফলে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি