https://www.dailyshamolbangla.com/
গভীর রাতে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার।
বৃহস্পতিবার গভীর রাতে তিনি নিজ হাতে রাস্তার পাশে বসে থাকা অসহায় ব্যক্তিদেররহাতে খাবার তুলে দেন। এ সময় আশপাশে থাকা লোকজন তাঁর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে যখন অনেকেই ঘরে ফিরে যান, তখন ক্ষুধার্ত ও অসহায় মানুষেরা রাস্তায় পড়ে থাকেন। এমন মানুষদের কথা চিন্তা করেই কে এম তুষার খাবার নিয়ে বের হয়েছিলেন।
এ বিষয়ে কে এম তুষার বলেন, রাজনীতি মানেই শুধু মিছিল-মিটিং নয়, মানুষের পাশে দাঁড়ানোই আসল রাজনীতি। অসহায় মানুষের মুখে একবেলা খাবার তুলে দিতে পারাটাই সবচেয়ে বড় শান্তি।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
কে এম তুষারের এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তাঁকে সাধুবাদ জানান।