ঢাকা   ০৭:৪৫:৪৬ এএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা  গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সরকারের ফ্যামিলি কার্ড প্রদানের সিদ্ধান্তকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন, তা দেশ ও জনগণের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চাটখিল মহিলা দাখিল মাদ্রাসা মাঠে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ব্যারিস্টার খোকন বলেন, ফ্যামিলি কার্ডের ভাতার মাধ্যমে প্রতিটি পরিবারের আর্থিক সক্ষমতা বাড়বে এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে। ভাতার এই অর্থ দিয়ে পরিবারগুলো হাঁস-মুরগি ও গবাদিপশু পালনের পাশাপাশি সংসারের নানা প্রয়োজনীয় কাজে বড় ধরনের সহযোগিতা পাবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্যসচিব আহসানুল হক মাসুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহম্মদ হানিফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক দুলাল হোসেন ও সদস্যসচিব মাসুদ, পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিলন, পৌর ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন।

 

এ সময় চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোনাফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি কে হানিফ, নুর উদ্দিন রত্তি, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন লন্টু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম এবং যৌথভাবে সঞ্চালনা করেন পৌরসভা যুবদলের সদস্যসচিব গিয়াস উদ্দিন সুমন ও যুগ্ম আহ্বায়ক সোলাইমান রায়হান।

 

অনুষ্ঠান শেষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রয়াত অ্যাডভোকেট দেলোয়ার হোসেন স্বপনের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি