1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে দুই ‘জ্বীনের বাদশাহ’ আটক, নকল স্বর্ণের মূর্তি ও প্রাইভেট কার জব্দ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

কিশোরগঞ্জে দুই ‘জ্বীনের বাদশাহ’ আটক, নকল স্বর্ণের মূর্তি ও প্রাইভেট কার জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ২৫৭ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে নকল স্বর্ণের মূর্তি ও প্রাইভেট কারসহ জয়নাল আবেদীন (৩২) ও মো. মতিউর রহমান (৪০) নামে কথিত দুই ‘জ্বীনের বাদশাহ’ কে আটক করেছে র‌্যাব।

রোববার (১০ মে) র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

অপারেশনাল টিমটির নেতৃত্ব দেন র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন।

আটক হওয়া কথিত দুই ‘জ্বীনের বাদশাহ’র মধ্যে জয়নাল আবেদীন গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ভবানিপুর গ্রামের ফজল হক বাবুর ছেলে এবং মো. মতিউর রহমান একই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোপিনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান,, গত ৭ মে নকল স্বর্ণের মূর্তি প্রদানের মাধ্যমে এক লাখ টাকা ও প্রায় ছয় ভরি স্বর্ণ প্রতারণা করে নিয়ে যাওয়ার একটি অভিযোগ পায় র‌্যাব।

সে অভিযোগের ভিত্তিতে রোববার (১০ মে) র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া দুইজন জানায়, তারা গাইবান্ধা থেকে দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় কথিত জ্বীনের বাদশা পরিচয়ে নকল স্বর্ণের মূর্তি দেখিয়ে সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রলোভনের মাধ্যমে প্রতারণা করে আসছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net