1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আইসিইউতে ওসমানী মেডিকেলের সাবেক ভারপ্রাপ্ত পরিচালকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

আইসিইউতে ওসমানী মেডিকেলের সাবেক ভারপ্রাপ্ত পরিচালকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩০৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
আইসিইউতে ওসমানী মেডিকেলের সাবেক ভারপ্রাপ্ত পরিচালকের মৃত্যু।
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে প্রখ্যাত চিকিৎসক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ডা. মীর মাহবুবুল আলমের (৭২) মারা গেছেন। সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে ওসমানী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান ডা. মাইনুল ইসলাম ডালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মীর মাহবুবুল আলম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান, হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সাইন্সের ডিন ছিলেন।

কাশি ও শ্বাসকষ্টসহ নানা অসুখ নিয়ে গত বুধবার (৬ মে) প্রথমে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ডা. মীর মাহবুবুল আলম। এরপর সেখান থেকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইদিন রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। ডা. মীর মাহবুব দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও লিভার সিরোসিসে ভুগছিলেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, করোনার কিছু উপসর্গ থাকলেও ডা. মীর মাহবুবুল আলম করোনা আক্রান্ত ছিলেন না। চার-চারবার তার নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে। ফলে তিনি করোনাভাইরাসে নয়, ডায়াবেটিস ও লিভার সিরোসিসে মারা গেছেন।

এদিকে ডা. মীর মাহবুবুল আলমের মৃত্যুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ হাসপাতালেই শতাধিক চিকিৎসক এবং অধ্যাপক রয়েছেন সরাসরি তার ছাত্র। তিনি একজন জনপ্রিয় চিকিৎসক ছিলেন। মৃত্যুর খবরে ভোরে ডা. মীর মাহবুবুল আলমের মরদেহ এক নজর দেখার জন্য ভিড় করেন তার সাবেক ছাত্রছাত্রীসহ সহকর্মীবৃন্দ। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net