1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় আক্রান্ত শিউলি বেগম কন্যা সন্তান জন্ম দিলেন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি

করোনায় আক্রান্ত শিউলি বেগম কন্যা সন্তান জন্ম দিলেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ২৬৪ বার

নুর আলম সিদ্দিকী, স্টাফ রিপোর্টার: নীলফামারী জেলা শহরের সবুজপাড়া গ্রামের শিউলি বেগম (২২)।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

জানাযায় মঙ্গলবার (১২ মে) রাতে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রমেক পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী, তিনি বলেন, ‘মা ও সন্তান দু’জনেই ভালো আছেন। নবজাতকের করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। করোনায় আক্রান্ত হলেও মায়ের শারীরিক অবস্থা ভালো আছে।’

শিউলি বেগমের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৪ বছর আগে পঞ্চগড়ের ভাউলাগঞ্জ এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে হয় ওই নারীর। বিয়ের পর এটাই তাদের প্রথম সন্তান। স্বামী কৃষিকাজ করেন।

গর্ভে সন্তান আসার কিছু দিন পর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি নীলফামারী আসেন ওই গৃহবধূ। এরই মধ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। কয়েকদিন আগে করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। গত রবিবার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে শিউলি বেগমের ।

চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ১৭ মে সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা থাকলেও করোনা শনাক্ত হওয়ায় গত সোমবার বিকালে নীলফামারী থেকে নিয়ে এসে রমেক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার রাতে সফল অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
শিউলি বেগম বলেন, গর্ভবতি অবস্হায় করোনা আক্রান্ত হওয়ায় চোখে মুখে অন্ধকার দেখতেছিলাম।
কি হবে জানতাম না খুবই চিন্তিত ছিলাম এরপর সৃষ্টিকর্তার অশেষ রহমতে চিকিৎসকদের সহায়তায় সিজারের মাধ্যমে কন্যাসন্তানের মা হওয়াতে আল্লাহর কাছে শুকরিয়া।

এটিই আমার প্রথম সন্তান। আমার কণ্যা সন্তানসহ আমি ভালো আছি, এজন্য নীলফামারীর সিভিল সার্জন ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার এবং নার্সদের ধন্যবাদ।’

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু বলেন, মঙ্গলবার রাতে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে সফলতার সঙ্গে সিজারিয়ান অপারেশন করা হয়। এতে কন্যাসন্তানের জন্ম দেন শিউলি বেগম। মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন।

এদিকে, নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বলেন, ওই অন্তঃসত্ত্বা গৃহবধূ করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি গুরুত্বসহকারে আমলে নেওয়া হয়।

যোগাযোগ করা হয় রমেক হাসপাতালে। এরপর সিদ্ধান্ত অনুযায়ী সরকারি খরচে ১১ মে বিকালে ওই গৃহবধূ ও তার মাকে সরকারি অ্যাম্বুলেন্সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net