1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহিপুরে মিনিট্রাকসহ ৫৯ কেজি গাঁজা উদ্ধার আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

মহিপুরে মিনিট্রাকসহ ৫৯ কেজি গাঁজা উদ্ধার আটক-১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ২৭৯ বার

ইমরান আলী সরকার কায়কোবাদ(গংগাচড়া উপজেলা)প্রতিনিধি রংপুর ঃ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নের মহিপুর এলাকায় র‌্যাব-১৩(রংপুর) ১৩ মে বুধবার সকালে মিনিট্রাক ও ৫৯ কেজি শুকনো গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করে।

সুত্রে জানা যায়, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মহিপুর গ্রামস্থ (মিল্কভিটা) সংলগ্ন মহিপুর থেকে রংপুর গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বীয় মিল্কভিটা অফিসের সামনে সন্দেহভাজন একটি মিনিট্রাক তল্লাশি করা হয় ।

তল্লাশী চলাকালে আটককৃত মিনিট্রাক এর পিছনের খালি ক্যারেটের ভিতরে লুকানো অবস্থায় ৫৯ কেজি গাঁজা পাওয়া যায়।

এ সময় মাদক ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম (২৮), পিতা- মোঃ আব্দুল মালেক, সাং-শুভার কুটি, পোঃ- হলোখানা, থানা ও জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কুড়িগ্রাম থেকে পিকাপের ক্যারটের মর্ধ্যে রাখা গাঁজা বগুড়াতে সরবরাহ করার কথা ছিল।

এছাড়াও সে মিনিট্রাকে কাঁচামাল পরিবহনের নামে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে।

র‌্যাব–১৩ এএসপি মিডিয়া অফিসার সিদ্দিক আহম্মেদ প্রেস নোটে জানান আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net