1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাউন্সিলর প্রার্থী ফেরদৌস বেগম মুন্নির উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী 

কাউন্সিলর প্রার্থী ফেরদৌস বেগম মুন্নির উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩১৮ বার

চট্টগ্রাম প্রতিনিধি :
করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে ঘরে থাকা কর্মসূচিতে বিপাকে পড়া অসহায়, নিম্নআয়ের লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও সাবেক তিন বারের সফল কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নি। তিনি বৃহস্পতিবার
৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের ফরিদাবাদ এলাকায় গরিব মানুষদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি।
ত্রাণসামগ্রী বিতরণের সময় তিনি বলেন, দেশের এই দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থাকা মানবিক কাজ। দেশে দুর্যোগ, দুর্বিপাক, যুদ্ধাবস্থা ও মহামারীতে সবাইকে অত্যন্ত ধৈর্য সহকারে সরকারি নির্দেশনা অনুসরণ করে চলতে হয়। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর জানমাল রক্ষায় আমাদের উচিত সরকারি নির্দেশনা যথাযথ ভাবে অনুসরণ করা। এ সময় সবচেয়ে দুরবস্থার সম্মুখীন হতে হয় সমাজের নিম্নআয়ের মানুষগুলোকে। তারা দিনে আনে দিনে খায়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জনবান্ধব সরকার ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছেন। সমাজের বিত্তবানদেরও উচিত নিম্নআয়ের মানুষের জন্য খাদ্য সহায়তায় এগিয়ে আসা। এই সময়ে উপস্থিত ছিলেন, ফকিরাবাদ সমাজের সভাপতি আব্দুল জব্বার,সাধারণ সম্পাদক হাজী মোঃ এছহাক,যুগ্ম সম্পাদক হাজী মোঃ ইউনুছ,বায়েজিদ থানা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক মনজুরুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net