1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায়  সবজি কিনে বিতরণ করছেন  ইউএনও - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদার, সম্পাদক বাবর চাপের মুহূর্তেই আর্জেন্টিনা সেরা ফুটবল খেলা: স্কালোনি উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের আহ্বান- বাংলাদেশ সুশীল ফোরাম  যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকেলের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণাকে হত্যার অভিযোগে মানববন্ধন ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া

পটিয়ায়  সবজি কিনে বিতরণ করছেন  ইউএনও

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩৭৭ বার

গিয়াস উদ্দিন(পটিয়া চট্টগ্রাম):
করোনার প্রভাবে চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রায় দেড় হাজার খামারি বিপাকে পড়েছেন।পাইকারী ও খুচরা বাজারে কমেছে মুরগির ডিমের দাম। তবে গত কয়েকদিন ধরে পটিয়া উপজেলা প্রশাসন স্বেচ্ছাসেবীদের মাধ্যমে খামারীদের নিকট থেকে দুধ ও ডিম কিনে কর্মহীন মানুষদের বিতরণ করেছে।

পটিয়া উপজেলা নির্বাহী ফারহানা জাহান উপমা নিয়েছেন ভিন্নধর্মী একটি মানবিক উদ্যোগ। ‘বাঁচবে কৃষক, বাঁচবে খামারি, ‘সবজি, ডিম আর দুধে,’ ‘বাড়বে ক্ষমতা রোগ প্রতিরোধের’, ‘সুস্থ থাকবে পটিয়াবাসী’

সরকারী সহায়তার ১০ কেজি চালের পাশাপশি খামারিদের থেকে দুধ ও ডিম এবং প্রান্তিক কৃষকদের নিকট থেকে সবজি সরসরি কিনে এগুলো তুলে দেওয়া হচ্ছে কর্মহীন মানুষদের মাঝে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় সরকারী ১০ কেজি চালের সাথে দুধ, ডিম, আলু, ঢেরশ, বরবটি ও লবন বিতরন করা হচ্ছে। ইতিমধ্যে গত সপ্তাহে পটিয়া পৌরসভা ও ৭ টি ইউনিয়নের ৩ হাজার ৬০০ পরিবারের মধ্যে এসব মানবিক সহায়তা বিতরন করা হয়েছে।

পটিয়া পৌরসভায় ৪২০ টি পরিবার, আশিয়া ইউনিয়নে ১৪০ পরিবার, বড়লিয়া ইউনিয়নে ১০৫ পরিবার, জঙ্গলখাইন ইউনিয়নে ১০২ পরিবার, কেলিশহর ইউনিয়নে ৩০০ পরিবার, ভাটিখাইন ইউনিয়নে ৯৬ পরিবার, ছনহরা ইউনিয়নে ১২০ পরিবার, খরনা ইউনিয়নে ১৬০ পরিবারের মাঝে এসব মানবিক সহায়তা প্রদান করা হয়।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় সরকারী ১০ কেজি চালের সাথে সবজি, ডিম আর দুধ পৌছিয়ে দেয়া হচ্ছে। এতে করে বিপাকে পরা খামারী ও কৃষকরা যেমনটাই বাচতে পারবে অন্যদিকে কর্মহীন হয়ে পরা অসহায় মানুষগুলোর বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। ফলে সুস্থ থাকবে পটিয়াবাসী।

পুরো উপজেলার কর্মহীন শ্রমিক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের মাঝে পর্যায়ক্রমে এসব মানবিক সহায়তা প্রদান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net