ঢাকা   ০৫:৫০:০০ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ঝিনাইদহে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৭৯৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ।
ঝিনাইদহে রাস্তার পাশ থেকে এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে কালীগঞ্জ উপজেলার ষাটবাড়ীয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। শিশুটি বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ষাটবাড়ীয়া গ্রামের মুকুল জোয়ার্দার বাড়ির সামনের রাস্তার পাশে এক নবজাতককে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের পরামর্শে শিশুটির দ্বায়িত্ব নিয়েছে ওই গ্রামের মুকুল জোয়ার্দ্দার ও রাজিয়া খাতুন দম্পতি। শিশুটি বর্তমানে তাদের দ্বায়িত্বে রয়েছে।
নবজাতকের শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুত সুস্থ হবে বলে আশা করছেন চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি